পেকুয়ায় প্রবাসীর ভ্যান উপহার

পেকুয়ায় চার সন্তান ও স্ত্রীকে নিয়ে হত দরিদ্র আক্কাসের পরিবার। চার সন্তানের জনক ভ্যানচালক আক্কাস। ভ্যান চালিয়ে যা আয় হত তা দিয়ে চলত তার সংসার। ছোট্ট একটি নড়বড়ে কুটির ঘরে থাকতো তার পরিবার। অভাব-অনটনে চলছে নীরব কান্না। অর্ধাহারে- অনাহারে কাটছে তাদের সংসার। খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়ান নুর আয়েশা খান ফাউন্ডেশন এবং পেকুয়া ব্লাড ডোনার’স ফোরাম। দেয়া হয় তাদের পরিবারে শুকনো খাবার।
ভ্যানচালক আক্কাস জানান, করোনার এই পরিস্থিতিতে কর্মহীন ও বেকার দিন কাটছে। মাথা গোঁজাবার একমাত্র ঠাঁই কুঁড়ে ঘরটি ভাঙ্গা। মেরামত করতে হচ্ছে। কিন্তু অভাবের কারণে ঘরটা মেরামত করতে পারছিনা। একদিকে এক মুঠো ভাত খেতে সংসারে নুন আনতে পান্তা নেই। অন্যদিকে টাকার অভাবে আয়ের উৎস ভ্যান গাড়িটি বিক্রি করে দিয়েছি।
বিক্রি হওয়া টাকা দিয়ে কুড়ে ঘরটি মেরামত করলাম। ভ্যান বিক্রির পর থমকে গেল আমার আয়ের উৎস। মনে মনে সিদ্ধান্ত নিলাম সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও সংস্থা থেকে ঋণ  নিয়ে একটি ভ্যান ক্রয় করে পরিবারের হাল ধরবো। কিন্তু বৈশ্বিক মহামারী করোনার কারণে সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ হয়ে যাওয়ায় ঋণ নেয়ার স্বপ্নও ভেস্তে গেল। এই অবস্থায় প্রবাসী সজলের পরিবার আমার পাশে দাঁড়ালো।
প্রবাসে থেকেও পেকুয়ার হতদরিদ্র জনগোষ্ঠীর খবরা খবর দেখেছি। বর্তমান করোনার পরিস্থিতিতে সম্প্রতি নিম্ন আয়ের পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি। আক্কাসের দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছে পোষণ করি।
তিনি আরো বলেন, খাদ্য সামগ্রী দিলে হয়ত কয়েক দিন চলতে পারবে। কিন্তু স্থায়ীভাবে আয়ের উৎস হিসেবে ভ্যান গাড়ি আক্কাসের পরিবারের হাতে তুলে দিলাম। ১৫ই জুন (সোমবার) সকাল ১১টায় কাতার প্রবাসী কাজী হোসাইন মোবারক সজলের নিজ বাড়িতে আক্কাসের কাছে গাড়িটি হস্তান্তর করেন তার মা।
পেকুয়ার প্রথম অনলাইন  নিউজ পোর্টাল আমাদের পেকুয়া নিউজ ডট কম এর উপদেষ্টা কাজী মোশাররফ হোছাইন  জানান, কাজী ছৈয়দা ফাউন্ডেশন সব সময় দরিদ্র মানুষের পাশে থাকবে। সকলের সহযোগিতায়  কার্যক্রম অব্যহত থাকবে । আমাদের মত এলাকার বিত্তবানরা এগিয়ে আসলে গরীব দুস্থ ও অসহায় পরিবারের দুঃখ লাঘব হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী . প্রবাসী কাজী হোসাইন মোবারক সজলের ভাই কাজী মোশাররফ হোসাইন, গ্রামীন ব্যাংক পেকুয়া শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আহসান উল্লাহ ও পেকুয়া ব্লাড ডোনার’স ফোরামের সভাপতি ডেন্টিস্ট শফিকুল ইসলাম।
বার্তা প্রেরক
মোঃ জহিরুল ইসলাম
কক্সবাজার (পেকুয়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন