৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বব্যাপী পরিবেশ বিষয়ক সচেতনতার লক্ষে পেকুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টা থেকে চারা গাছ রোপন কর্মসূচি পালন করা হয়।
জীববৈচিত্র্য রক্ষা করলে শুধু খাদ্যেরই যোগান পাবোনা বরং ওষুধসহ নির্মল পানি এবং বাতাস পাবো। যা মানুষের সুস্থতার বড় অনুষঙ্গ হতে পারে।
এছাড়া গাছ বাঁচলে বন্যপ্রাণীও বাঁচবে। তাই বায়োডাইর্ভাসিটির জন্য গাছ লাগানো খুবই প্রয়োজন।
উক্ত বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা-জনাব সাঈকা সাহাদাত,উপজেলা কৃষি কর্মকর্তা-তপন কুমার রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা-বেনজির আহমেদ, পেকুয়া উপজেলা বনবিট কর্মকর্তা-আব্দুল গফুর মোল্লা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার-মোঃছালামত উল্লাহ প্রমুখ।
তাছাড়া, “সবুজ পৃথিবী সবুজ মন,নিরাপদ হোক বিশ্বায়ন”এই স্লোগানে পেকুয়া উপজেলা সহ দেশের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন,পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণের গুরুত্ব সবচেয়ে বেশি। সমাজের প্রত্যেকের নিজ দায়িত্বে গাছ লাগানো প্রয়োজন। তাহলে সবুজ পৃথিবীতে আমরা নিরাপদে বেঁচে থাকবো। সকল দুর্যোগসহ নানা বিপদ থেকে গাছগুলো আমাদের রক্ষাকবচ হিসেবে কাজ করবে।
বার্তা প্রেরক
মোঃজহিরুল ইসলাম
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি












