রবিবার (৭ জুন) কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
স্যোশাল ডিসটেন্স বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী ভয়েস অব হিউম্যানিটির স্বেচ্ছাসেবী ও উদ্যমী সদস্যদের মাধ্যমে অতি দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হয়।
ফুড প্যাক-এর মধ্যে রয়েছে-চাল, আটা, সেমাই, চিনি, পেঁয়াজ, আলু ইত্যাদি।
জানা গেছে, দেশ এবং বিদেশের ছাত্র ও যুবক ভাইদের অর্থায়নে এই সংগঠনটি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভন্ন অঞ্চলে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এ বিষয়ে “ভয়েস অব হিউম্যানিটির প্রতিষ্ঠাতা জার্মান প্রবাসী এম এ হাসান বলেন,” আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতীয় ও আন্তর্জাতিক বিপর্যয়ে দেশের মানুষের পাশে থাকার। করোনার কারণে সৃষ্ট এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে এসব অসহায় মানুষের দুঃখ দূর্দশা করতে।”
এ ব্যাপারে ভয়েস অব হিউম্যানিটির হিউম্যান রিসোর্সের হেড- জনাব,আমিরুল ইসলাম আল মামুন বলেন-“ক্রমাগত লকডাউনের কারণে এলাকার খেটে খাওয়া মানুষ যখন আর্থিকভাবে সংকটে পড়ে, ঠিক তখনই আমরা ভয়েস অব হিউম্যানিটি এলাকার অসহায় গরীব মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এ ত্রাণ সামগ্রী বিতরণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
এসময় উপস্থিত ছিলেন আমাদের পেকুয়া নিউজের সম্পাদক-এম কফিল উদ্দিন বাহাদুর, হিউম্যান রিসোর্সের হেড-আমিরুল ইসলাম আল মামুন, স্বেচ্ছা সেবক এম এ সাজ্জাদ হোছাইনসহ ভয়েস অব হিউম্যানিটি পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় সবাইকে সচেতন থেকে করোনা পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ জানান তারা।
বার্তা প্রেরক
মোঃজহিরুল ইসলাম
কক্সবাজার (পেকুয়া) প্রতিনিধি












