করোনায় নারায়ণগঞ্জকে টপকে চট্টগ্রাম ২৪ ঘণ্টা সংক্রমণ ২৫৭

চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রামে মেডিকেল কলেজ, সিভাসু এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৭২৬ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ২৫৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১২৩৪ জন।

বুধবার (২০ মে) রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২ জন করোনা আক্রান্ত রোগী মারা গিয়েছেন। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। এখন পর্যন্ত চট্টগ্রামে (কোভিড-১৯) করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন ১২৭ জন।

এছাড়া পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড শাহা আমানাত আন্তজাতিক বিমান বন্দর পাশে বিজয় নগর ও ফুলছড়ি পারা প্রথম ২ জন করোনা আক্রান্ত হয়েছে। ২ জন গার্মেন্টস চাকরি করে।

 বার্তা প্রেরক                                                                                                                       সাইফুদ্দিন                                                                                                                     চট্টগ্রাম প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন