পেকুয়ায় জুয়াড়িদের হামলায় আহত-২

কক্সবাজারের পেকুয়ায় জুয়া খেলতে নিষেধ করায় ২জনকে পিঠিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ টায় সদর ইউনিয়নের পশ্চিম নন্দির পাড়া এলাকায় । এ সময় আবুল কাশেমের ছেলে হাজ্বী নুরুল হোসেন (৪৫) ও নুরুল ইসলাম এর ছেলে আলম মিয়া( ২০) গুরুতর আহত হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।
আহত হাজ্বি নুরুল হোসেন জানায়, বেশ কিছু দিন ধরে এলাকার কিছু বখাটে যুবকরা লকডাউন এ বের হতে না পারার সুযোগকে কাজে লাগিয়ে মদ -জুয়া সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তাদের নানা ভাবে বুঝানোর চেষ্টা করলে ও তারা তাদের মত অপকর্ম চালিয়ে যেতে থাকে । ১৮তারিখ সোমবার সকাল ১০ টায় তারা আমার বাড়ির নিকটস্থ মসজিদের পাশে বসে জুয়া খেলতে দেখা যায়। এসময় আমি তাদের নিষেধ করতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে গ্যাং লিডার আনোয়ার হোসেনের নেতৃত্বে, খলিল আহমেদের ছেলে মনির, আব্দুল মালেকের ছেলে নেজাম উদ্দিন ও জকির আলম, মোজাফ্ফরের ছেলে বেলাল উদ্দিন, কালা মিয়ার ছেলে শুক্কুর ও জব্বর মিয়ার ছেলে জসিম উদ্দিন হামলা চালায়।
এ সময় তাদের ধারালো ছুরির আঘাতে দু’জন আহত হয়। আহতদের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাদের উপরও হামলার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধাওয়া করলে ঘটনাস্থল ত্যাগ করে দূর্বৃত্তরা।
বার্তা প্রেরক
মোঃজহিরুল ইসলাম
কক্সবাজার (পেকুয়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন