পেকুয়ায় মৎস্যজীবিলীগ ও তৃণমুলের আওয়ামীলীগের কর্মীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালীতে ইফতার পরবর্তী সময়ে মৎস্যজীবিলীগের তৃনমুলের নেতাকর্মী ও তৃনমুলের আওয়ামীলীগের নেতাকর্মীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে ইফতার সামগ্রী উপহার প্রদান করেন তরুণ আওয়ামীলীগ নেতা শীলখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিঃস্বার্থ সমাজ কর্মী আসাদুজ্জামান চৌধুরী।
এতে উপছিলেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা নাছির উদ্দীন বাদশা, উপজেলা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক -আবদুল্লা শিব্বির, পেকুয়া উপজেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক- শহিদুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক- আমিরুল খোরশেদ চৌধুরী, সাবেক যুগ্ন আহবায়ক -শহিদুল ইসলাম শাহেদ, মৎস্যজীবিলীগ ও আওয়ামীলীগনেতা- মাহমদুল করিম, মুহাম্মদ বাবুল, সুকুমার দাশ। ইফতার করার পর ( ৪০)পরিবারকে ইফতার উপহার প্রদান করেন।
এ বিষয়ে তরুণ আওয়ামী নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আসাদুজ্জামান চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সকল নেতাকর্মী কর্মহীন হয়ে পড়েছে। তারই মাঝে আজকে সবাইকে কাছে পেয়ে খুবই আনন্দবোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলার অসহায় জনতার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
পরিশেষে উপস্থিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে সচেতন থেকে করোনার কঠিন পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ জানান।
বার্তা প্রেরক
মোঃজহিরুল ইসলাম
কক্সবাজার (পেকুয়া) প্রতিনিধি












