করোনার আতঙ্কের সাথে নতুন বিড়ম্বনার নাম মশা

চাঁদপুর শহরের প্রায় প্রতিটি এলাকার মানুষ করোনা আতঙ্কের সাথে যখন যুদ্ধে ব্যস্ত তখন সেই তালিকায় যুক্ত হয়েছে আরেকটি নাম তার নাম মশা।

চাঁদপুর শহরে বিগত কয়েক সপ্তাহ যাবৎ অতিরিক্ত পরিমান মশার উপদ্রব দেখা দিয়েছে। যার ফলে শহরের প্রতিটি মানুষ খুবই আতঙ্কের মধ্যে দিন পার করছে। তাছাড়া এ ব্যাপারে পৌরসভার নেই কোন উদ্যোগ। আগে মাঝে মাঝে সীমিত আকারে প্রতিশেধক স্প্রে করলে এখন তা নিয়মিত দেখা যাচ্ছে না।
তাই শহরের মানু‌ষের দাবি যাতে পৌরসভার মেয়র এ ব্যাপরে দ্রুত পদক্ষেপ গ্রহন করেন তা না হলে হয়তোবা শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে।
বার্তা প্রেরক :
মোঃ নাছির উদ্দিন
চাঁদপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন