রামগঞ্জে ব্যবসায়ীদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার আল্টিমেটাম

লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, সহকারী কমিশনার ভূমি হুমায়ুন রশিদ ও সেনাবাহিনী।

জনসাধারণকে সতর্ক করছেন মুনতাসির জাহান, এসময় সরকারি নির্দেশনা ও সামাজিক দুরত্ব না মেনে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করায় ব্যবসায়ীদের কড়া সতর্কতা প্রদান করেন এবং নিয়ম না মানলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ারও আল্টিমেটাম প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

(১২ মে) মঙ্গলবার দুপুর ১২ টার দিকে রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, সোনাপুর বাজার কমিটির সভাপতি লিয়াকত পাটোয়ারীকে সাথে নিয়ে রামগঞ্জ নুরপ্লাজা মার্কেট, জিয়া শপিং কমপ্লেক্স, সোনাপুর সিদ্দিক মাষ্টারের দোকানসহ রামগঞ্জ সোনাপুর বাজারে ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় সামাজিক দুরুক্ত না মেনে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করায়, দোকানে হ্যান্ড স্যানিটেশন না রাখায়, ক্রেতা এবং বিক্রেতার মুখে মাস্ক ও হাতে গ্লাভস না থাকায় তাদের কড়া সতর্কসহ আগামীকাল থেকে এসব নিয়ম না মানলে ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ করে দেওয়ারও আল্টিমেটাম প্রদান করেন।

এসময় তিনি মহিলা ক্রেতাদেরও কড়া সর্তকসহ পরবর্তীতে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
এসময় মাথায় হেলমেট এবং হাতে গ্লাভস না থাকায় দুই মোটরসাইকেল চালক ইয়াছিন হোসেন জহির ও মোঃ ফারুক হোসেনকে ৫ শত টাকা করে জরিমানা করেন।মোটরসাইকেল চালককে জরিমানা করছেন মুনতাসির জাহান।

এদিকে একই সময় পুলিশ সদস্যদের সাথে নিয়ে রামগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি হুমায়ুন রশিদ এবং রামগঞ্জ আলিয়া মাদ্রাসার সামনে অভিযান এবং মোটরসাইকেল চালকদের কড়া সতর্কতা প্রদান করেন সেনাবাহিনীর সদস্যগন।

জিয়া শপিং কমপ্লেক্সে জনসাধারণকে এবং ব্যবসায়ীদের সতর্ক করছেন ওসি মোঃ আনোয়ার হোসেন।
এসময় সামাজিক দুরুত্ব না মেনে এবং দোকানে ক্রেতা সমাগম বেশি করে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করায়, রশিদ পাটোয়ারী ষ্টোরকে নগদ ২ হাজার, মাসফিয়া ফ্যাসন গ্যালারীকে ১ হাজার টাকা জরিমানা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি হুমায়ুন রশিদ।

উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, আজকে সবাইকে সতর্ক করা হয়েছে। আগামীকাল থেকে নিয়ম না মানলে ক্রেতা এবং ব্যবসায়ী কাউকেই ছাড় দেওয়া হবেনা।

বার্তা প্রেরক :
মিজান 
রামগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন