অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো জয় বাংলা স্কোয়াড এর স্বেচ্ছাসেবীরা

গল্লাই ইউনিয়ন কেশেরা গ্রামের এক অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন, চান্দিনা উপজেলা জয় বাংলা স্কোয়াড এর সমন্বয়ক কাউছার আলম আপন ও স্বেচ্ছাসেবীরা।
অসহায় কৃষক ফারুক মিয়া জয়বাংলা স্কোয়াডের হট লাইনে কল করায় সাথে সাথেই স্বেচ্ছাসেবীরা কেশেরা গ্রামে পৌছে ১৮ শতক জমির ধান কেটে বাড়ি পৌছে দেন।
কৃষক ফারুক জানায়,জয় বাংলা স্কোয়াডের এমন মানবিক কার্যক্রমে অনেক সন্তুষ্ট ।তিনি জয় বাংলা স্কোয়াড এর প্রধান সমন্বয়ক ভূইয়া মোঃ ফয়েজ উল্লাহ মানিক ও চান্দিনা উপজেলার সমন্বয়ক কাউছার আলম আপনকে ধন্যবাদ জানায়।
জয় বাংলা স্কোয়াডের চান্দিনা উপজেলার সমন্বয়ক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম আপন জানায়,করোনার এই অস্বাভাবিক পরিস্থিতিতে জয় বাংলা স্কোয়াড সর্বদা প্রস্তুত প্রয়োজনীয় সেবা দিতে। জয় বাংলা স্কোয়াড এর হট লাইনে কল করে যে ধরনের সহায়তা মানুষ চাইবে সকল ধরনের সেবা দিতে চান্দিনা উপজেলা জয় বাংলা স্কোয়াড প্রস্তুত।
বার্তা প্রেরক:
গাজী মোঃ শাহ আলম। 
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন