চাঁদপুর শহরের কালীবাড়ি ও এর আশেপাশে কিছুতে কমছে না মানুষের ভীড়। নানা অযুহাতে মানুষ বাসা থেকে বেড় হচ্ছে। বিশেষ করে কালীবাড়ির কুমিল্লারোডেই এই ভীড় চোখে পরার মতো। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও মােবাইল কোর্ট পরিচালনার পরও নিয়ম না মেনেই রাস্তার পাশে ভ্যানগাড়িতে করে নানা পন্য সাজিয়ে দোকানদারী করছে অনেকেই।
গতকাল যেখানে সারাদেশে সর্ব্বোচ্চ পরিমান করোনা রুগি ধরা পড়েছে, সেদিন চাঁদপুরেও ১৪ জন করোনা রুগি সনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতেও মানুষের মাঝে সচেতনতার সথেষ্ট অভাব লক্ষ করা যাচ্ছে। চাঁদপুর শহরের সকল মার্কেটও বিপনীবিতান বন্ধ রাখার পরও শহরে এমন পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীনেতারা।
বার্তা প্রেরক :
মোঃ নাছির উদ্দনি
চাঁদপুর প্রতিনিধি












