চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কনিষ্ট পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি চট্টগাম ০৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই।
১০ মে বরিবার চট্টগ্রামের দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে চট্টগ্রাম জেলায় ৪৯ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। এদের মধ্যে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন একজন।
মহিউদ্দিন চৌধুরীর জামাতা চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী সাংবাদিকদের জানান, ‘সালেহীন কিছুদিন ঢাকায় ছিল। ফেরার পর গত বৃহস্পতিবার তার জ্বর আসে। নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠালে সেখান থেকে পজিটিভ রেজাল্ট এসেছে। তাকে আপাতত বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এখন জ্বর নেই। উপসর্গ বেশি দেখা না গেলে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।












