ফেনী শহরে ঈদের আগে আরো ৭ মার্কেট-বিপনীবিতান বন্ধ ঘোষণা করা হয়েছে। শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইকবাল আলম আরো জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পরামর্শে ঈদের বাজারে বিপণীবিতান চালু না করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী কল্যাণ সমিতি। এবারের ঈদে শহরের গ্র্যান্ড হক টাওয়ার, শহীদ হোসেন উদ্দিন বিপনীবিতান, আপ্যায়ন-আফরোজ টাওয়ার, ফেনী সেন্টার, তমিজিয়া মার্কেট, জুম্মা শপিং সেন্টার, আহম্মদ প্লাজা সহ আশপাশের দোকানপাট চালু হবে না।
প্রসঙ্গত: এর আগে দুপুরে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও শহর ব্যবসায়ী সমিতির জরুরী বৈঠকে শহরে মার্কেট-বিপনীবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
সরকার রমজান ও ঈদের বাজার উপলক্ষে ১০ মে থেকে দেশের শপিং মলগুলো বিকেল ৪টা পর্যন্ত সীমিত আকারে চালুর ঘোষণা দিয়েছে। তবে এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত দেওয়া হয়। করোনার কারণে বর্তমানে শপিং মলগুলো বন্ধ রয়েছে।
বার্তা প্রেরক
হাসান মজুমদার
ফেনী প্রতিনিধি












