সন্দ্বীপে অবৈধভাবে যাত্রী পারাপার করায় বোট মালিক ও ঘাটের কেরানীকে জরিমানা

করোনার প্রভাবে সারাদেশে লকডাউন বিদ্যমান, বন্ধ রয়েছে জল ও স্থলের গণ-যাতায়াত ব্যবস্থা। সারাদেশে বিদ্যমান নিয়মঅনুযায়ী সন্দ্বীপ-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সন্দ্বীপে যাতায়াতে নিয়জিত স্পিডবোট, যাত্রীবাহী ট্রলার ও বন্ধ আছে। সরাসরি ভাবে যাতায়াত বন্ধ থাকলেও টাকার লোভে বোট মালিকরা প্রসাশনের অগোচরে সচল রাখছে নৌ-যাতায়াত।
(৯ মে শনিবার) প্রশাসনকে ফাঁকি দিয়ে চট্টগ্রামের কুমিরা থেকে সন্দ্বীপে এবং সন্দ্বীপ থেকে কুমিরায় যাত্রী পারাপার করায় এক বোট মালিক ও গুপ্তছড়া ঘাটের এক কেরানীসহ দুইজনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন।

জানা যায় বোটে প্রায় ৬০ জনের মতো করে যাত্রী ছিলো এবং অধিকাংশই হালিশহর ও দামপাড়ার বাসিন্দা। এসময় আগামীকাল থেকে নৌ-যাতায়াতে আরো কঠোর নিয়ন্ত্রণ থাকবে বলে জানান তিনি।

মুহাম্মদ মাসঊদুল বারী
সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন