চাঁদপুর হকার্স মার্কেট না খোলার সিদ্ধান্ত

dav
চাঁদপুর শহরের কালীবাড়ি রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভায় করোনা পরিস্থিতিতে সরকারে মার্কেট খোলার সিদ্ধান্তের প্রেক্ষিতে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের শর্তাবলী মেনে ব্যবসায়ীদের পক্ষে দোকান খোলা সম্ভব নয় তাই সকলের মতামতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেহেতু সরকারি ছুটি আগামী ১৬ মে পর্যন্ত তারা সেই সময় পর্যন্ত আপাতত মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পরবর্তীতে কবে মার্কেট খোলা হবে তা জানানো হবে।
বার্তা প্রেরক :
মো: নাসির
চাঁদপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন