পেকুয়া বাজারে ঈদুল ফিতরের আগে কোনো দোকান না খোলার ঘোষণা

কক্সবাজারের পেকুয়ায় প্রধান বাণিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌধুরী (পেকুয়া) বাজারের সকল বিপণিবিতান বন্ধ ঘোষণা করেছেন পেকুয়া বাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ।
সম্প্রতি পেকুয়া বাজারে একটি ফার্মেসিতে ১০ জন করোনা সংক্রান্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক সমিতির ব্যবস্থাপনা কমিটি। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বিস্তার রোধে এই উদ্যোগ হাতে নেওয়া হয়। তবে মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় ক্ষমতায় রাখতে মুদির দোকান, চালের দোকান, ঔষুধ, জ্বালানি তেল, গ্যাসের দোকান ও কাঁচাবাজার স্বাভাবিকভাবে খোলা থাকবে। এ বিষয়ে শুক্রবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় এক টেলি কনফারেন্সের মাধ্যমে এই সিদ্ধান্তে পৌছেন দোকান মালিক সমবায় সমিতি।
আগামী ঈদুল ফিতর পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে নিশ্চিত করেছেন দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক।
সমিতির সকলের সম্মতিক্রমে পেকুয়ার দুইলক্ষাধিক মানুষের কাছে করোনা সংক্রমণ প্রতিরোধে এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ রাখতে আগামী রোববার থেকে এটি কার্যকর হবে। সে ক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত পেকুয়া বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ( মুদির, খাদ্যের, ঔষুধ, জ্বালানি তেল, গ্যাস ও কাঁচাবাজার) ছাড়া অন্যান্য সকল দোকানপাট বন্ধ থাকিবে।
পেকুয়া বাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি জানান, রবিবার থেকে পেকুয়া বাজারের বস্ত্রবিতান, ডিপার্টমেন্টাল স্টোর, ক্রোকারিজ, ইলেকট্রনিক্স, হার্ডওয়ার, লাইব্রেরী, ওয়ার্কশপ, ফার্নিচার মাঠ, মোবাইল সামগ্রী ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠান, কামার-কুমারের দোকান, হকার মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকিবে। এ নির্দেশনার যথাযথ পালের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে দোকান মালিক সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক এনং পেশাজীবি সংগঠন।
বার্তা প্রেরক
মোঃজহিরুল ইসলাম 
কক্সবাজার (পেকুয়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন