চট্টগ্রামে বড় বড় শপিংমল বন্ধ রাখার ঘোষণা

দেশের চলমান করোনা পরিস্থিতিতে, সংক্রমণ রোধে এবং বৃহৎ জনস্বার্থে চট্টগ্রামে সব বড় শপিংমল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় ব্যবসায়ী নেতারা।

শুক্রবার (৮ মে) বিকেলে নগরীর বিভিন্ন শপিংমলের দোকান মালিক সমিতি এবং ব্যবসায়ী সমিতির সম্মিলিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতে ঈদ উপলক্ষ্যে ১০ মে থেকে দোকান বা মার্কেট খোলার অনুমতি থাকলেও জনস্বার্খে ব্যবসায়ীরা মার্কেট শপিং মল খুলবেন না ব্যবসায়ীরা।

চট্টগ্রামের বৃহৎ শপিং মল সানমার ওশান সিটি দোকান মালিক সমিতির সভাপতি আসাদ ইফতেখার  জানান, শুক্রবার বিভিন্ন মার্কেট ও শপিং মল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দর সম্মিলিত বৈঠকে ঈদের আগে নগরীর নয়টি শপিং মল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শপিংমলগুলো হলো- সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, ফিনলে স্কয়ার, আফমি প্লাজা, চিটাগাং শপিং কমপ্লেক্স, কল্লোল সুপার মার্কেট, আমিন সেন্টার, সেন্ট্রাল প্লাজা, খুলশী কনকর্ড টাউন সেন্টার।

মোঃ সাইফুদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন