কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউপির স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত পাঠশালার উদ্যোগে পেকুয়ায় ২য় ধাপে অতি দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ মে) কক্সবাজােরর পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আন্নর আলী মাতবর পাড়ায় এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন। পর্যায়ক্রমে পেকুয়ার বিভিন্ন গ্রামের অতীব অসহায় ৫০০ পরিবারের মাঝে এসব ইফতার ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান।
সোস্যাল ডিসটেন্সের বিষয়টি বিবেচনা করে জনসমাগম এড়িয়ে কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই এসব ইফতার সামগ্রী স্থানীয় আলোকিত পাঠশালা সংগঠনের সদস্য ও এলাকার উদ্যোগী যুবকদের মাধ্যমে অতি দরিদ্র কর্মহীনদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।
ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে-চাল,মসুর ডাল,চিড়া,চিনি,ছোলা,মুডি,পেঁয়াজ,সেমাই, তেল ইত্যাদি।
জানা গেছে, পেকুয়া সদর ইউনিয়নস্থ সেচ্ছাসেবী সংগঠন ও এলাকার যুবকদের অর্থায়নে একটি তহবিল গঠন করে গ্রামের কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ ব্যাপারে, আলোকিত সংগঠনের সভাপতি জনাব নাঈম উদ্দিন নগর সংবাদকে বলেন-আমরা আলোকিত পাঠশালা গঠন করেছি শিক্ষার আলোয় পুরো গ্রামকে আলোকিত করার জন্য। এলাকার গরীব ছাত্রছাত্রী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করেছি। এবং করোনার থাবায় লকডাউনের কারণে এলাকার খেটে খাওয়া মানুষ যখন আর্থিকভাবে সংকটে পড়ে, ঠিক তখনই আমরা এলাকার গরীব মানুষের কাছে অন্তত একবেলা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।
সংগঠনের উপদেষ্টা-মন্ডলীর সদস্য মোঃ আরিফুল ইসলাম বলেন-জনকল্যাণে আমরা সবসময় প্রস্তুত। অসহায় দুঃস্থ পরিবারের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি -নাঈমুল আবেদীন সাঃ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক -আরমানুল ইসলাম। উপদেষ্টা-মন্ডলীর সদস্য মোঃ আরিফুল ইসলাম, মাষ্টার হেলাল উদ্দিন
এটিএম জাহেদুল ইসলাম ও ইসমাইল হোসেন সিরাজী, সদস্য রিফাত কাদের, তানবীর, জুবাইর, শাওন,মেহেরাজ, আবিদ প্রমুখ।
এসময় সবাইকে সচেতন থেকে করোনা পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ জানান।
বার্তা প্রেরক
মোঃ জহিরুল ইসলাম
কক্সবাজার (পেকুয়া) প্রতিনিধি












