রামগঞ্জ উপজেলা করোনাভাইরাসের করনে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ, গৃহবন্দী কর্মহীন ২৫০০ (আড়াই হাজার) পরিবারের মাঝে ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শনিবার উপজেলার ৮ নং করপাড়া ও ৩ নং ভাদুর ইউনিয়নের অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দু- তিন দিনের মধ্যে বাকী ইউনিয়ন ও পৌর সভা তে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে শাহাদাত হোসেন সেলিম জানায় ।
শনিবার খাদ্য সামগ্রী বিতরণ কালে উপজেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক কবির হোসেন কানন, সহ সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক খোরশেদ রাব্বানী, স্বেচ্ছা সেবক দলের যুগ্ম সম্পাদক দুলাল হোসেন, যুবদলনেতা রাজু, আরিফ পাটওয়ারী, বাবলু সহ রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি,যুবদল,ছাত্র দল,সেচ্ছাসেবক দল,শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক :
মিজান
রামগঞ্জ প্রতিনিধি












