টেকনাফে বিজিবির অভিযানে ৫১৬৯৫ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া থেকে ৫১ হাজার ৬৯৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় ইয়াবাগুলো পলিথিনে মোড়ান ছিল ।
শনিবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিওপির সদস্যরা নাফনদীর মোহনায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করে। তবে এসময় পাচারকারী পালিয়ে গেলে কাউককে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান। তিনি বলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিওপির সদস্যরা নাফনদীর মোহনায় টহল দেয়ার সময় এসব ইয়াবা উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা শেষে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।
বার্তা প্রেরক:
এম এ হাসান
টেকনাফ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন