করোনা মহামারী কে চ্যালেঞ্জ রেখে কক্সবাজার এর টেকনাফে সম্প্রতি গঠিত হয় “ করোনা ফোর্স-হ্নীলা” নামক দাতব্য প্রতিষ্ঠান । প্রতিষ্ঠালগ্ন থেকে করোনা ফোর্স ভাল কাজ করে আসছে । গত পহেলা মে টেকনাফের হ্নীলা ইউনিয়ন কে কেন্দ্র করে ৯ টি ওয়ার্ড এ যথাক্রমে মৌলভীবাজার, ও্যাবারং, ফুলের ডেইল, পানখালী, উলুচামরী, লেচুয়াপ্রাং, লেদা, মোচনী, জাদীমোরা, দমদমিয়া সহ ওয়ার্ড প্রতি ৫০ পরিবারসহ মোট ৫০০ পরিবার কে ইফতার সামগ্রী বিতরন করা হয় । মোট ৬ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে একটি মিনিট্রাক পরিবহনের মারফতে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।
উপকারভোগীদের প্রতিক্রিয়া জানতে চাওয়াই তারা বলেন এরকম উদারতা ও মানবিক উদ্দ্যোগ এই প্রথম হ্নীলাই নেওয়া হয়েছে যার প্রেরনই আমরা অনেক খুশি , ভবিষ্যতে যেন তারা এই উদ্দ্যোগ আরো নিতে পারে সে দোয়া ও শুভ কামনা করি।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রাশেদ মাহমুদ আলী সন্তোষ প্রাকাশ করে বলেন এ ধরনের উদ্দ্যোগ খুবই নগন্য,করোনা ফোর্সের এরকম উদ্দ্যোগ কে আমি স্বাগত জানাই এবং তাদের এ কারযক্রমের আরো উত্তরোত্তর সমৃধ্বি কামনা করি।
এ ব্যাপারে জানতে চাইলে করোনা ফোর্সের একজন উদ্দ্যোগতা জনাব এহসান উদ্দিন জানান, এ উদ্দ্যোগটি মুলত করোনা মহামারী কে সামনে রেখে চ্যালেঞ্জ নিয়ে যাতে অসহায় দরিদ্র আপামর জনসাধারন কে সাহায্য করতেই করোনার পথচলা । তিনি আর ও জানান যে ইফতার সামগ্রীর প্রতি প্যাকেটে ২ কেজি ছনার ছুলা, ২ কেজি চাউল,১ লিটার তেল, ১ কেজি পেয়াজ সহ মোট ৫০০ টাকার উপঢৌকন প্রদান করা হয় ।
এ উদ্দ্যোগ সম্পরকে আরো জানতে চাইলে আরেকজন মুখপাত্র জনাব তারেক মাহমুদ রনি বলেন, আমরা এর আগে ও প্রায় ৫০০ পরিবার কে ত্রান সামগ্রীর মাধ্যমে সহায়তা করেছি । আজকেও এরই ধারাবাহিকতায় ইফতার সামগ্রী প্রদান করেছি ।
আগামী দিনে করোনা ফোর্সের প্লান কি জানতে চাইলে তিনি জানান যে ঈদের আগেই আমরা আরেকটা ছোট উদ্দ্যোগ হাতে নিয়েছি যাতে কিছু মানুষ ইদের আনন্দ টুকু পায় আমরা মোস্ট ভালনারেবল দের ইদ বস্ত্র প্রদান করব প্রায় ২০০ পরিবার কে । এবং সেইসাথে সবাইকে পাশে থেকে আরথিক ও সামগ্রিক সহযোগিতা কামনা করেন তিনি সবার কাছ থেকে ।
বারতা প্রেরক:
এন এ জুবাইর মাহমুদ
কক্সবাজার প্রতিনিধি












