টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা শীর্ষ ডাকাত নিহত

টেকনাফে র‌্যবের সঙ্গে বন্দুযুদ্ধে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের গোলাগুলি। ডাকাত হাকিম (৩৫) ও ডাকাত রশিদ (৩০) নামে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬-এ র‌্যাব-১৫ একদল সদস্যের সাথে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের গোলাগুলি হয়।

এতে কয়েকজন র‌্যাব সদস্য আহত হয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ২৬ নম্বর নয়াপাড়া ক্যাম্পের ডি ব্লকের আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ হাকিম (৩৫) ও অজিউল্লাহ’র ছেলে মো. রশিদ উল্লাহ (৩৫)। ঘটনাস্থল থেকে রাইফেল, ওয়ান শুটারসহ ১৫টি আগ্নেয়াস্ত্র, গুলি ও দুইটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বার্তা প্রেরক:
এম এ হাসান
টেকনাফ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন