বাংলাদেশ গ্রীন ডেভেলপমেন্ট ফোরাম এর পক্ষ থেকে সন্দ্বীপে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম জেলার দ্বীপ অঞ্চল সন্দ্বীপ, লকডাউনে সারাদেশের মতো এখানেও অর্থনীতির চাকা বন্ধ। আয়-রোজগার নেই কারোরই, সচ্ছল ব্যক্তিরা সমস্যায় না পড়লেও দিনে এনে দিনে খাওয়া ব্যক্তিদের হাঁড়িতে পড়েছে ভাতের অভাব। সন্দ্বীপের বিভিন্ন জায়গায় সরকারী বা ব্যক্তি উদ্যোগ কিংবা কোন সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হলেও সকলকে দেওয়া সম্ভব হয়নি। ত্রাণ না পাওয়া এমন কিছু পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘বাংলাদেশ গ্রীন ডেভেলপমেন্ট ফোরাম (বিজিডিএফ)’।আজ সকালে এই সংস্থার সন্দ্বীপের সেচ্ছাসেবীরা ত্রাণ পৌঁছে দেয় ঐসব অসহায় ব্যক্তিদের বাড়িতে। ভবিষ্যতে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আরো বেশি সংখ্যক মানুষকে নানাবিধ সাহায্য করা সম্ভব হবে বলে ধারণা করছেন বিজিডিএফ এর সন্দ্বীপ উপজেলার টিম লিডার ‘নাজমুল হোসাইন।

বার্তা প্রেরকঃ মুহাম্মদ মাসঊদুল বারী
সন্দ্বীপ, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন