কক্সবাজারের পেকুয়ায় আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী ৩শত সদস্যের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কক্সবাজার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাইফুদ্দিন। আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর ব্যাটালিয়ন আনসার (৩৯) সার্কেল এডজুট্যান্ট মো.আলমগীর হোছাইন, পেকুয়া উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
ত্রাণ সামগ্রী বিতরণকালে জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাইফুদ্দিন বলেন ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সচেতনতা কার্যক্রমে অংশ নিয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা সারাদেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আনসার-ভিডিপি মহাপরিচালকের তত্বাবধানে সারাদেশের ৪৯২ টি উপজেলায় এ ত্রাণ বিতরণ শুরু হয়েছে। ৬১ লক্ষ সদস্যের মাঝে এ ত্রাণ পৌছে দেয়ার অংশ হিসেবে কক্সবাজারের ৮টি উপজেলার দু’হাজার ৪শ’ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ চলছে আজ পেকুয়ায় ৩৩০ জন সদস্যের মাঝে এ ত্রাণ বিতরণ করা হলো।তিনি সবাইকে সচেতন থেকে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ আনসার ও ভিডিপির পেকুয়া সদর ইউনিয়ন দলনেতা এম.মনজুর আলম, উজানটিয়া ইউনিয়ন দলনেতা আকতার আহম্মদ, মগনামা ইউনিয়ন দলনেতা মনছুর আলী, বারবাকিয়া দলনেতা কেফায়েত উল্লাহ,দলনেতা রুকন উদ্দিন, মো.আজিজুল হক, আয়েশা ছিদ্দিকা, হাছিনা আকতার, শাকেরা বেগম, সুমাইয়া জন্নাত,হামিদা বেগম, রুনা আকতার ও আনসার সদস্য হায়দার আলী।
বার্তা প্রেরক
মো জহিরুল ইসলাম
কক্সবাজার, প্রতিনিধি












