ফেনীর কাজিরবাগে ইফতার সামগ্রী বিতরন করলেন যুব সমাজ

ফেনীর কাজিরবাগ ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরন করলেন মালীপুর মজুমদার বাড়ী যুব সমাজ
করোনাভাইরাস সংক্রমণের কবল থেকে রক্ষা করতে স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। তারপর থেকে প্রায় ১৮ লক্ষ মানুষের পদচারণের ব্যস্ত ফেনী শহরটি আজ একদম নিরব। যেনো কোথাও কেউ নেই! দেশের এমন ক্রান্তিলগ্নে অসহায় হয়ে পড়েছেন শহরের ‘দিনে এনে দিনে খাওয়া’ মানুষগুলো। এমন স ময়ে রমজানের আগমনে মজুমদার বাড়ীর ৫২ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন কাজিরবাগ ইউনিয়ন এর মজুমদার বাড়ি যুবসমাজ।
মজুমদার বাড়ী যুব সমাজের সভাপতি হাসান মজুমদার এর নেতৃত্বে মজুমদার বাড়ীর বিত্তবানদের অর্থায়নে এই কর্মসূচি পালন করা হয়।
হাসান জানান, রমজানের আগমন উপলক্ষে কাজিরবাগ ইউনিয়নের মজুমদার বাড়ির ৫২ পরিবারের নিকট ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জনপ্রতি পাঁচ কেজি চাল, দুই কেজি বুট, এক কেজি খেজুর, এক কেজি মুড়ি, আদা কেজি দুধ, এক কেজি চিনি, ৪প্যাকেট সেমাই, কেজি আলু, এক লিটার তৈল, এক প্যাকেট ট্যাংক দেয়া হয়।
তিনি আরো জানান, কোনো জনসমাগম করে এ কর্মসূচি পালন করা হয়নি। জনসমগম হয়ে যাবে এই চিন্তা করে যুব সমাজের সমস্যরা ঘরে ঘরে এই ইফতার সামগ্রী পৌঁচে দেয়া হয়। এই সময় উপস্থিত ছিল যুব সমাজের উপদেষ্টা সাঈদ, যুব সমাজের পক্ষে- জিয়া, ফরহাদ, হোসেন, জিদনী, জাবেদ, মাপুচ, আদর, শওকতসহ প্রমুখ।
হাসান মজুমদার সকল সহযোগীকে ধন্যবাদ জানিয়ে বলেন প্রাথমিকভাবে ৫২টি পরিবারের জন্য ব্যবস্থা করা হয়েছে। পরিবারগুলা ভালো থাকুক। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।
হাসান মজুমদার বিত্তবানদের আহ্বান করে বলেন, সবাই যার যার সামর্থ্যানুযায়ী এগিয়ে আসুন। বিত্তবানরা এগিয়ে না আসলে সমাজের নিন্ম আয়ের মানুষেরা করোনা নয়, খাবার না খেয়ে মারা যাবে। আমাদের মত দেশে সরকারের একার পক্ষে কষ্টকর। তাই সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
ফেনী সদর প্রতিনিধিঃ

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন