কক্সবাজারে হাতির আক্রমণে তামাক শ্রমিক নিহত!

ক্সবাজার সদরের ইসলামপুরে হাতির আক্রমণে এক তামাক শ্রমিক নিহত হয়েছে। তার নাম আবদুর রহমান বয়স (৪৮)। রহমান ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকার মৃত ফজলুল করিমের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ফুলছড়ি বনবিটের হেডম্যান আবদুস শুক্কুর জানান, নিহত আবদুর রহমান দীর্ঘ দিন ধরে জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব দিকে বন এলাকা সংলগ্ন বাক্কল নামক স্থানে তামাক শ্রমিক হিসেবে কাজ করে আসছিল।মঙ্গলবার দিবাগত রাতে তামাক পাতা পোড়ানোর সময় হঠাৎ বন থেকে আসা হাতির পালের আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তার।

বার্তা প্রেরকঃ

আবু তৈয়ব 

কক্সবাজার,প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন