কক্সবাজারে ৬ জন করোনা পজেটিভ : পরীক্ষা ১২২

কক্সবাজার মেডিকেল কলেজ আইইডিসিআর ল্যাবে ৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২২ জনের নমুনা সংগ্ৰহ করে ল্যাবে পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৬জনের  করোনা পজেটিভ রিপোৰ্ট আসে বলে আজ  নিশ্চিত করেন কলেজর অধ্যক্ষ ডা:অনুপম বড়ুয়া।
আক্ৰান্ত রোগীদের ১ জন রামু উপজেলা, ২ জন উখিয়া , ১জন মহেশখালী, ১ জন  চকরিয়া উপজেলা ও বাকী ১জন বান্দরবন জেলার নাইক্ষংছড়ি  উপজেলার বাসিন্দা।
আজ শনাক্ত কৃত রোগীদের মধ্যে উখিয়া উপজেলার রত্মা পালেং ইউনিয়নের দক্ষিণ কোট বাজার তুতুর বিলের শাহ আলম , রাজা পালং ইউনিয়নের হাজির পাড়া গ্ৰামের বানু বিবি, মহেশখালী উপজেলার  মাতারবাড়ী ইউনিয়নের বাহাদুর আলম, ৰামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নর গাছুয়া পাড়াত সালেহ আহমদ(৩৬) ,চকরিয়া উপজেলার  ফাসিয়া খালী ইউনিয়নর হাসের দিঘির সাইফুল ইসলাম( ৩০। এবং বান্দরবন জেলার নাইক্ষংছড়ি উপজেলার সদর ইউনিয়নর কম্বোনিয়া পাড়ার  আলম আরা(২৮)।
কক্সবাজার জেলায় ২৭ এপ্ৰিল সোমবার পৰ্যন্ত মোট ২০ জন করোনা রোগী শনাক্ত করা হয়। তন্মধ্যে মহেশখালী উপজেলায় সৰ্বাধিক ৯ জন, টেকনাফে ৪ জন, কক্সবাজার সদরে ২ জন,  চকরিয়াতে ২ জন,উখিয়াতে ২জন,  এবং রামুতে ১জনের দেহে  Covid-19 ভাইরাস শনাক্ত করা হয়।
এর মধ্যে ১০ জন করোনা রোগীকে রামু আইসোলেশন সেন্টারে চিকিত্সা দেওয়া হচ্ছে বলে অবহিত করেন সিভিল সাৰ্জন ডা: মাহাবুবুর ৰহমান।
এদিকে আজ ২৭ এপ্ৰিল রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৬ জনের নমুনা সংগ্ৰহ  করে পরিক্ষা করা হয়। তাদের সবার  রিপোৰ্ট নেগেটিভ আসে বলে নিশ্চিত করেন হাসপাতাল কতৃপক্ষ।
কক্সবাজার প্রতিনিধিঃ আবদুল মান্নান

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন