গতকাল ২৭ এপ্রিল চট্টগ্রামে ব্যবসায়িক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জে শাহ আমানত ট্রেডার্সের পাশাপাশি খাতুনগঞ্জে একতা ট্রেডার্স, শাহাদাত ট্রেডার্স এবং মাবুদ খান সওদাগরের আড়তে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন চট্টগ্রামের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৮০-৯০ টাকায় কেজি প্রতি আদা কিনে ২৩০-২৫০ টাকায় বিক্রির প্রমাণ মেলে।
এ সময় একতা ট্রেডার্সের মালিককে ৫০ হাজার, শাহাদাত ট্রেডার্সের মালিককে ৫০ হাজার এবং মাবুদ খান সওদাগরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বার্তা প্রেরক,
মুহাম্মাদ তাজউদ্দিন খান, চট্টগ্রাম প্রতিনিধি












