করোনা পরীক্ষার আরো ১ ল্যাব চালু হলো চট্টগ্রামে

চট্টগ্রামের ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)  নতুন স্থাপিত ল্যাবে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে এই ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। এখানে একটি পিসিআর মেশিনে দৈনিক ১০০টি নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সিভাসু কর্তৃপক্ষ।

সিভাসুর উপ-পরিচালক খলিলুর রহমান জানান, চট্টগ্রামে করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব হিসেবে সভাসুর নতুন ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে। চট্টগ্রামে করোনা পরীক্ষার জন্য বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে সিভাসু’র নতুন ল্যাবে।

তবে পর্যাপ্ত কিট পাওয়া গেলে এই ল্যাবে দিনে ২০০ থেকে ২৫০টি পর্যন্ত নমুনা পরীক্ষ্রা করা সম্ভব হবে বলে জানান তিনি। সিভাসুতে ২জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং ৬জন শিক্ষার্থী নমুনা পরীক্ষার কার্যক্রমের সাথে সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন।

উল্লেখ্য, এতোদিন চট্টগ্রামের বিআইটিআইডিতে একমাত্র করোনা ল্যাবে দিনে সর্বোচ্চ ২০০টি পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়ে আসছিলো। বর্তমানে সিভাসু’র নতুন ল্যাব যুক্ত হওয়ায় প্রতিদিন নমুনা পরীক্ষার সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন