চট্টগ্রামে অ্যাম্বুলেন্স সেবা দেবে মানবাধিকার কমিশন

করোনা রোগী বাদে সাধারণ মুমূর্ষু রোগীদের পরিবহন সেবা দিতে অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম আঞ্চলিক শাখা। সংগঠনটি সাধারণ মুমূর্ষু রোগীসহ যেকোন রোগীকে স্বাস্থ্য সেবা কেন্দ্রে পরিবহনের লক্ষ্যে এই সেবা চালু করেছে।

সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সংগঠনের অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধন করেছেন। মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য মেয়র উদ্যোক্তা সংগঠনকে কৃতজ্ঞতা জানান। এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সিনিয়র ডেপুটি গভর্নর আমিনুল ইসলাম বাবু, ডেপুটি গভর্নর মশিউল আলম স্বপন, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ,ডা দীপক বড়ুয়া, মশিউর রহমান ইমরানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সেবা প্রাপ্তির জন্য হটলাইন নাম্বার – ০১৭১৮২১৮৪১৫/০১৬১৭৪৪৫৫৪৪,০১৭১২৮২৩৭২১/০১৫১৯৭০২০২০

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন