কক্সবাজারে মারা যাওয়া নারীর করোনা রিপোর্ট নেগেটিভ

কক্সবাজার সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়ে আইসোলেশনে মৃত্যু হওয়া নারীর নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবর রহমান।

ডা. মো. মাহবুবর জানান, শুক্রবার সন্ধ্যায় শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হওয়া নারীর নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। এতে জেলাবাসী আপাতত করোনার দু:শ্চিন্তা থেকে রেহায় পেলেন।

এছাড়া, শুক্রবার ওই নারীসহ ১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে কারো করোনা শনাক্ত হয়নি। সবারই ফলাফল নেগেটিভ এসেছে।

এদিকে, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা পরীক্ষার ল্যাবে গত ১৭ দিনে এ পর্যন্ত ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে একজন ছাড়া অন্য সবার নমুনার ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।

তবে, পজেটিভ ফলাফলে করোনা রোগী শনাক্ত ব্যক্তি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ থেকে তাবলিগ জামাত ফেরত মুসল্লী ছিলেন। এ রোগী এখন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন