চট্টগ্রামে বেতন ও ত্রাণের দাবিতে সড়ক অবরোধ

বকেয়া বেতন ও ত্রাণের দাবিতে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করেছেন।

শনিবার  (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফ্রাংক গ্রুপের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পি আর) আবু বকর সিদ্দিক জানান, ফ্রাংক গ্রুপের একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ত্রাণের দাবিতে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সেন্টমার্টিন হোটেলের সামনে প্রধান সড়ক অবরোধ করেন। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে।

করোনাভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে ওই কারখানাও বন্ধ করে দেওয়া হয়। তবে গত মাসের বেতন না পাওয়ায় ও ত্রাণের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন