ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার (১৪) নামের ৮ম শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ৫ সেপ্টেম্বর রোববার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান গ্রামের হারুনের মেয়ে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানাযায়, সুমাইয়া তার সৌদি প্রবাসী মামা আল আমিনের বাড়িতে থাকতো। গত ৪ সেপ্টেম্বর শনিবার রাতে সকলের অজান্তে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শহীদ হোসেন ,মরদেহ উদ্ধার ও আইনী ব্যবস্থা গ্রহণের কথা নিশ্চিত করেছেন।
বার্তা প্রেরক
আমান উল্যা আমান
ফরিদগঞ্জ প্রতিনিধি












