নিখোঁজের চারদিন পর বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে নিখোহ শ্রমিক বেল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকালে মধুমতি নদীর গ্রীসনগর এলাকা থেকে ভাসমান অবস্থায় পুলিশ বেলালের মরদেহ উদ্ধা করে। এর আগে বুধবার (১৮ আগস্ট) বিকেলে মোল্লাহাট পুরাতন ফেরিঘাট সংলগ্ন মধুমতি নদীতে নোঙ্গর করা একটি কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাস শেষে গোসল করতে নেমে নিখোজ হয় ওই শ্রমিক।
নিহত বেল্লাল মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের ইউনুস মোল্লার ছেলে। সে জাহাজ বা কার্গো থেকে সিমেন্ট খালাসের কাজ করত। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, এলাকাবাসির খবরের ভিত্তিতে নদীতে ভেসে উঠা নিখোজঁ শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বার্তা পেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি












