তাঁকে কুষ্টিয়ার মানুষ ভালোবেসে কুষ্টিয়া বাসীর উন্নয়নের রূপকার বলে ডাকেন। কুষ্টিয়ার সকল মানুষের কাছে তিনি ভরসার একটি স্থান । তিনি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহবুব উল আলম হানিফ।
হঠাৎ করে কুষ্টিয়া শহরের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপে।আর এই অবস্থায় তিনি ঢাকায় সারাদিন ব্যসসতার মাঝেও কুষ্টিয়া জেলা প্রসাশনের সাথে, কুষ্টিয়া সিভিল সার্জন এর সাথে এবং সার্বিক জনসাধারণের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছেন কুষ্টিয়ার পরিস্থিতি নিয়ে।এমন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে অক্সিজেন এর যাতে কোন সংকট না হয় সেই লক্ষ্যে আগামীকাল ১০০ টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার দিয়েছেন কুষ্টিয়া সদর হাসপাতালে।এর পরেও যে কোন পরিস্থিতিতে যে কোন সমস্যা সমাধানে তিনি পাশে আছেন।
করোনা মহামারীর শুরুর থেকে তিনি কুষ্টিয়ার মানুষের যাতে করোনা প্রকোপ চেপে না ধরে সে জন্য তিনি নিজেই বার বার কুষ্টিয়াতে এসে প্রশাসন এর সাথে বসে সকল খোঁজ খবর নিতেন।লকডাউনের মাঝে মাঝে মানুষের যাতে খাদ্য সংকট না হয় সে জন্য তিনি সরকারী সহযোগীতার পাশাপাশি নিজ অর্থে মানুষ এর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এবং তিনি এখন করে যাচ্ছেন আর তাই তো করোনা মহামারীর এই সংকটের মাঝেও কুষ্টিয়া বাসী সুখে শান্তিতে বসবাস করার আশা রাখেন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি












