একটু স্বস্তি চাই। বাঁচতে চাই এইবারের মত। কতো মানুষ করোনায় আক্রান্ত হয়ে এই প্রার্থনা করছে।তার পরেও কিছু মানুষের মাঝে কোন সচেতনতা নেই, নেই কোন চিন্তা শুধু উদ্যেশ্য টাকা আয়।আর এই অসচেতন মানুষ গুলোকে হাত জোর করলেও যেন বোঝে না। এই মানুষগুলো মাঝে একটু সচেতনতা নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সেচছাসেবক নেতাকর্মীরা।
প্রতি দিন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেনজ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক হাসিব কোরাইশী সহ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা পুরো কুষ্টিয়া শহরে মানুষের পাশে গিয়ে মানুষকে সচেতন করছে। তাদের সঠিক ভাবে মাস্ক পড়তে বাধ্য করছে।অনেকে অযথা বাইরে ঘোরাঘুরি করছে তাদের বাড়ী যেতে অনুরোধ করছে।
অন্যদিকে অন্যান্য ছাত্রলীগের স্বেচ্ছাসেবক দল করোনা আক্রান্ত রোগীর সাথে সারাদিন সেবাদান করছে কুষ্টিয়া সদর হাসপাতালে।আরো একদল স্বেচ্ছাসেবক করোনা আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা সহ তাদের সার্বিক সহযোগিতা প্রদানে কাজ করছে। এটাই মুজিব আদর্শের বাংলাদেশ ছাত্রলীগ।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি












