ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সোমবার (১৪ জুন) পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী(বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত হয়। কল্যাণ সভায় তিনজন পুলিশ সদস্যকে অবসর জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইঅংপ্রু মারমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো: খালেদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) সোহেল পারভেজ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সাইকুল আহমেদ ভূঁঞা, ফেনী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ সাইফুর রহমান ভূঁইয়া সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












