ফেনীতে বিশ্ব রক্তদাতা দিবস পালিত 

বর্ণাঢ্য আয়োজনে ফেনীতে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ জুন) দিবসটি পালন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার। সোমবার সকালে দিবসটির কর্মসূচি উদ্বোধন  করেন ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী (বিপিএম, পিপিএম) উদ্বোধন শেষে ফেনী পৌরসভা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলার ৪৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৫ শতাধিক স্বেচ্ছাসেবীরা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ “Give Blood and keep the World Beating”.

এর আগে ফেনী পৌরসভা চত্বরে কমিশনার জয়নাল আবেদীন ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান ও পতাকা উত্তোলন এবং পায়রা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ রফিক-উস্-ছালেহীন, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাঈনুল ইসলাম, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা: কৃষ্ণপদ সাহা, সাংবাদিক বখতেয়ার ইসলাম মুন্না প্রমুখ।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন