বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার একঝাঁক তরুণ ছাত্রলীগ নেতা মানুষের মাঝে করোনা সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। হঠাৎ করে কুষ্টিয়া জেলা শহরে বেড়ে গেছে করোনা রুগীর সংক্রমনের সংখ্যা। যার ফলে কুষ্টয়া পৌরসভা এলাকায় জরুরি ভিত্তিতে দেওয়া হয়েছে লকডাউন। তার পরেও সাধারণ মানুষের বাইরে বের হওয়ার কোন কমতি নেই। কারনে অকারণে বাইরে ঘুরে নিজের এবং নিজের পরিবারের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে এই মানুষগুলো।
আর এই মানুষগুলো কে সচেতন করতে তাদের ঘরে থাকার জন্য অনুরোধ করা এবং শতভাগ মাস্ক নিশ্চিত করতে মাস্ক বিতরণ কর্মসূচি করছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক এর নির্দেশনায় কুষ্টিয়া পৌর ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক রাজ, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক শাওন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এখলাস, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতা রক্তিম, অনয়, তোহা, রিফাত সহ এক ঝাঁক নেতাকর্মী মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি












