মেহেরপুর মুজিবননগর উপজেলার যতারপুরে নেশাখোরের ধারালো অস্ত্রের কোপে স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা নিহত হয়েছেন।নেশাখোরকেও স্থানীয় জনগণ পিটিয়ে হত্যা করেছে। শনিবার (১২ জুন) সকাল ১১ টার দিকে যতারপুর গ্রামের যদুখালী মোড় বটতলায় এ খুনোখুনির ঘটনা ঘটে। পুলিশ ঘটানাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, মেহেরপুরের মুজিবননগর উপজেলার যতারপুর গ্রামের আবুলের ছেলে মনিরুল ইসলাম (৩৪) নেশাখোর প্রকৃতির। শনিবার সকাল ১১টার দিকে যদুখালী মোড় বটতলায় একই গ্রামের রশিদুল ইসলামের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান(৩৫) দিনের বেলায় নেশা না করার জন্য বললে মনিরুল বাকবিতন্ডা শুরু করে ক্ষিপ্ত হয়ে মনিরুলের হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে সাইদুরকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে। ঐ দৃশ্য দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌছে হাতেনাতে আটক করে মনিরুল ইসলামকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে।
স্থানীয় ও পুলিশের বরাত দিয়ে স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, মনিরুল ইসলাম নেশাখোর প্রকৃতির। সে গাঁজা সেবন করে। শনিবার যদুখালী বটতলায় গাঁজা সেবন নিয়েই সাইদুরের সাথে বাগবিতান্ড শুরু হয়। এরই এক পর্যায়ে মনিরুল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাইদুরকে ক্ষতবিক্ষত করে। ঘটনাস্থলেই সাইদুর নিহত হন। স্থানীয়রা দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে মনিরুলকে বেদম পিটুনি শুরু করে। ঘটনাস্থলেই মনিরুল প্রাণ হারায়।
মুজিবনগর থানা পুলিশ জানান,মনিরুল ইসলাম নেশাখোর প্রকৃতির। সে গাঁজা সেবন করে। শনিবার যদুখালী বটতলায় গাঁজা সেবন নিয়েই সাইদুরের সাথে বাগবিতান্ড শুরু হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য প্রেরণ করা হয়েছে।পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












