প্রথম আলো ফেনী বন্ধুসভার আয়োজনে শুক্রবার (১১ জুন) বিকালে প্রথম আলো ফেনী অফিসে মৌসুমি ফল উৎসব ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীবের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক ও ফেনী বন্ধুসভার উপদেষ্টা আবু তাহের।সাধারণ সম্পাদক বিজয় নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কাজী ইকবাল আহমদ পরান, সাবেক সহ-সভাপতি আবু সুফিয়ান সবুজ, বর্তমান সহ-সভাপতি মোনায়েম হোসেন নোবেল।
সাহিত্য আড্ডায় সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন,উপ-সাংগঠনিক সম্পাদক সাবরিনা তাবাসসুম শ্রাবন্তী,নারী বিষয়ক সম্পাদক ফারজানা আহমেদ অহনা,দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জে এম প্রান্ত, সদস্য মুহাম্মদ আছাদুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির তাবাসসুম শশী,অর্থ সম্পাদক নজরুল ইসলাম সোহাগ,দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম মোল্লা, সমাজ কল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম,সদস্য সুশান্ত চন্দ্র দাস, মামুনুর রশিদ, আবদুল্লাহ আল রাব্বানী প্রমুখ।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












