আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর শারিরীক সুস্থতা কামনা করে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার (১১ জুন ২০২১) বাদ আছর দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি আমলাপাড়া মন্দিরে প্রার্থনা করা হয়।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আতিকুর রহমান অনিক এবং সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেনজ সহ কুষ্টিয়া পৌর ছাত্রলীগ এর আহবায়ক হাসিব কোরাইশী এবং কুষ্টিয়া জেলা,সদর ও সরকারি কলেজ ছাত্রলীগ এর নেতাকর্মীরা এই দোয়া এবং প্রার্থনায় অংশ নেন। প্রসঙ্গত, সেনা সমর্থিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ধানমন্ডির বাসভবন থেকে শেখ হাসিনা গ্রেপ্তার হন। গ্রেপ্তার করে প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটক রাখা হয়।
এ সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তখন তার চিকিৎসকরা তাকে বিদেশে চিকিৎসার জন্য পরামর্শ দেন। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান শেখ হাসিনা। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেয়া হয় তাকে।
পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি তার নেতৃত্বাধীন আওয়ামী লীগসহ মহাজোট সরকার গঠিত হয়। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনাও টানা তৃতীয়বারসহ চতুর্থ বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে কারামুক্ত হওয়ার পরের বছর থেকেই শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি












