সারা বাংলাদেশে ৫৬০ টি মডেল মসজিদ করার উদ্যোগ নেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি মুজিববরষ উপলক্ষে বাংলাদেশ এর মুসলমানদের জন্য জননেত্রীর উপহার। সেই ৫৬০ টি মডেল মসজিদ এর ৫০ টি মসজিদ এর নির্মাণ শেষ এবং তার উদ্বোধন করেন আজ মাননীয় প্রধানমন্ত্রী নিজে। বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদ গুলোর উদ্বোধন করেন।
এই ৫০ টি মসজিদ এর মধ্যে একটি কুষ্টিয়া পৌরসভার কুঠিপাড়া এলাকায়। দৃষ্টিনন্দন এই মসজিদটি পরিপূর্ণ রূপ পেয়ে অসাধারণ একটি নিদর্শন হিসেবে রূপ নিয়েছে। কুঠিপাড়া এলাকার মানুষ সহ কুষ্টিয়া শহরের সকল মানুষ অত্যন্ত খুশি হয়েছেন এই দৃষ্টিনন্দন মসজিদ উপহার পেয়ে। পাশাপাশি কুষ্টিয়া বাসী ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে। এমনি একজন কুঠিপাড়া এলাকার বাসিন্দা মিসেস আরজু নগর সংবাদ কে বলেন, আমরা খুব খুশি হয়েছি এতো সুন্দর একটি মসজিদ উপহার পেয়ে।
এখনআমরা নারীরাও মসজিদে নামাজ আদায় করতে পারবো।আরো একজন পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা শাহজাহান খান বলেন, মসজিদ টি খুব সুন্দর। আমার ইচ্ছা আছে এই জুম্মা টা আমি কুঠিপাড়া মসজিদে আদায় করবো। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা সকল কুষ্টিয়া বাসী দোয়া করি আল্লাহ তাঁকে বাংলাদেশ এর উন্নয়নে এভাবেই কাজ করে যাওয়ার তৌফিক দান করুন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি












