বাগেরহাটের মোরেলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচীর আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৫৬ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, সমাজসেবা কর্মকর্তা মোঃ রায়হান কবির প্রমুখ। উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে নরসুন্দর,কামার,বাঁশ-বেত প্রস্তুতকারী, কুমার, জুতা মেরামতকারী এরূপ ৫ ক্যাটাগরিতে উপজেলার মোট ৫৬ জন প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যেককে ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি












