ফেনী লিও ক্লাব থেকে ১৪ জনের পদত্যাগ, পাল্টাপাল্টি অভিযোগ

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব’স ইন্টারন্যাশনালের যুব সংগঠন ফেনী লিও ক্লাবের মোট ১৪ জন পদত্যাগ করেছে। অনিয়ম, বিশৃঙ্খলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে এরা স্বেচ্ছায় পদত্যাগ করেন। গত বৃহস্পতিবার  বিকেলে ক্লাবের সহ-সভাপতি রাহাত আহমেদ, সেক্রেটারি মো. হারুন, ট্রেজারার মো. কাওসার, জয়েন্ট সেক্রেটারী ফাহিম মোর্শেদ, ক্লাব কো অর্ডিনেটর লিও আলমগীর হোসেন লায়ন্সদের কাছে ক্লাবের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোট ১৯ দফা দাবী প্রস্তাব করেন। কিন্তু তাদের দাবী সমূহ কর্ণপাত করেননি সিনিয়র কয়েকজন লায়ন্স নেতা এবং তাদের সাথে অসৌজন্যমূলক আচরণও করেন বলে অভিযোগ করেন এসব লিও নেতৃবৃন্দ।

আলোচ্য আচরণ ও পরিস্থিতির প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নেন ফেনী লিও ক্লাব থেকে পদত্যাগ করবেন এবং শুক্রবার বিকেলে তারা লায়ন্স প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র পাঠান। একই অভিযোগে পরের দিন শনিবার ক্লাবের ক্লাব কো-অর্ডিনেটর রিয়াজুল ইসলাম, এস জেড অপু, আফতাব উদ্দিন, মেম্বারশিপ কমিটির সেক্রেটারি শারমিন আক্তার, জয়েন্ট ট্রেজারার সাদিয়া সুলতানা সেতু, জয়েন্ট সার্জেন্ট সুমাইয়া সুলতানা মোহনা, জয়েন্ট সিস্টার কো- অর্ডিনেটর তামান্না জাহান, এক্সিকিউটিভ সদস্য আজগর আলী ও কামরুল ইসলাম পদত্যাগ করেন। গত শনিবার বিকেলে তারা লায়ন্স প্রেসিডেন্টের নিকট পদত্যাগ পত্র পাঠান এবং অনুলিপিও পেশ করেন যথাযথ কর্তৃপক্ষের নিকট।

তাদের অনেকেরই ২০২১-২২ লিও বর্ষের সম্ভাব্য পদ নিশ্চিত ইতোমধ্যে হয়ে গেলেও তারা এমন অনিয়ম ও অসৌজন্যমূলক আচরণ নিয়ে ক্লাব করবেননা বলে সিদ্ধান্ত নেন। অপরদিকে নব-নির্বাচিত কমিটির প্রেসিডেন্ট মুরাদ হাসনাত রাফি জানান,যারা পদত্যাগ করেছেন তাদেরকে পদত্যাগ করার আগে ক্লাবের সম্মানের কথা ভাবা উচিত ছিল। ফেনী লিও ক্লাবের সকল কিছু দেখভালো করবে ফেনী লায়ন্স ক্লাব। এখানে একটি চক্র কাজ করছে। যারা পদত্যাগ করেছে তারা তাদের ভুল স্বীকার করে আশা করি আবার ক্লাবে ফিরে আসবে। নতুন কমিটি আগামীর কর্মপরিকল্পনা ঠিক করে সামনের দিকে এগিয়ে যাবে।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন