হোমনায় এক কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২৪

হোমনায় এক পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ২৪ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ফুজুরকান্দি, ঘাড়মোড়া, নিলখি ও শ্রীপুর গ্রামে ঘুরে ঘুরে লোকজনকে কামড়িয়ে এ আহত করেন। এদের মধ্যে এগার জন শিশু, সাতজন নারী ও তিন জন মাদ্রাসার ছাত্র রয়েছে। আহতরা হলেন- ঘারমোড়া গ্রামের রুশিয়া বেগম (৫০),শাওন (১২), সেলিম (২৫), মিরাজ (২৮), মারিয়া (৬),জিসান (৭),খাদিজা (১৪),শাহনাজ (৩০), মো.লিটন (৪০) ফজুরকান্দি গ্রামের তাছরিফা (৮), আঃ রহমান (৫), হোসাইন (৬) শারমিন (২৬), রহিমা (৬),সামিয়া (৮), আতিক (১২), খোদেদাউদপুর গ্রামের মাসুদা (২৮), শ্যামপুর গ্রামের শাওন (১০) , শ্রীপুর গ্রামের রাফি (৮) ও নিলখী গ্রামের মনোয়ারা বেগম (৫৫), ফজিলত বেগম (৬০), আনোয়ারা বেগম (৬০), ফয়েজুদ্দিন (৬৫), মামুন (৩০)।

কুকরের কামড়ে আহত মিরাজ বলেন,আমি দুপুরে ঘাড়মোড়া বাজারের ভিতরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এ সময় হঠাৎ একটি কুকুর আমার হাঁটুর উপরে কামড় দেয়। তখন আমি কুকরটিকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে কুকুরটি আবার আমার বুকের মধ্যে কামড় দিয়ে দৌড়ে চলে যায়। এরপর যাকে সামনে পেয়েছে সবাইকেই কামড়িয়ে আহত করেছে। হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানান, এ পর্যন্ত কুকুরের কামড়ে আহত ১৮জন চিকিৎসা নিয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জলাতঙ্ক টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। রাতে স্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হয়ে লাঠিসোঠা নিয়ে ককুরটিকে মেরে ফেলেছে বলে জানান, ঘাড়মোড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন