৬ দফা দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় ৬দফা।আজ ৭ জুন। ঐতিহাসিক ৬ দফা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ৬ দফার মাধ্যমে বাঙালি জাতির অধিকার আদায়ের কথা তুলে ধরেছিলেন।

আজ এই ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে।আজ সোমবার সকাল ১১:৩০ মিনিটে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক এবং সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেনজ এর নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ, কুষ্টিয়া পৌর ছাত্রলীগ, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ সহ জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মী একত্রিত হবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসব জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।সেই আলোচনা সভায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

সাইফুল আলম খান

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন