বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফেনীর শিক্ষামূলক সংগঠন শিক্ষার আলোয় আলোকিত শিশু পরিবার এর উদ্যোগে শনিবার (০৫ জুন) সকালে দেবীপুর হাইওয়ে থানা আঙ্গিনায় বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ সবুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো: জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) জসিম উদ্দিন। এতে সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হাসান রাহিম, অর্থ সম্পাদক জায়েদুল ইসলাম,আহমেদ আল আজমি, নুর হোসাইন,জুনায়েদ, তৌহিদ,তাহমিনা আক্তার, সুমাইয়া,মিশকাতুল জান্নাত মিশু সহ কেবিনেটের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ খায়রুজ্জামান। প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, সবাই বৃক্ষরোপণ করুন, নতুন জীবন গড়ুন। আসুন আমরা সবাই মিলে নিজ নিজ আঙ্গিনায় একটি করে বৃক্ষ রোপণ করি।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












