মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

“প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি” এই শ্লোগানকে সামনে রেখে মোরেলগঞ্জের ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম, মোরেলগঞ্জের উদ্যোগে শনিবার বেলা ১১ টায় তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তেঁতুলবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আশীষ কুমার হালদার, ভিডিসি সদস্য সুবোধ কুমার হালদার, সুব্রত হালদার, ইউপি সদস্য নাসির উদ্দিন, ইউনিয়ন এরিয়া শিশু ফোরামের সভাপতি সুরাইয়া মেরি। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার সমর হালদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য হালিমা বেগম, বিভিন্ন পেশাজীবী, ফোরামের সদস্য এবং আমন্ত্রিত সুধীজন। এদিকে দিবসটি উপলক্ষে সকালে ভিডিসি ও স্থানীয় সদস্যদের নিয়ে তেঁতুলবাড়িয়ার বিভিন্ন বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ এবং বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালিত হয়। এছাড়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন এপি মোরেলগঞ্জের উদ্যোগে বহরবুনিয়া ইউনিয়ন, মোরেলগঞ্জ সদর, নিশানবাড়িয়া ও জিউধরা ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন