বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে। বিকেলে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক এবং সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেনজের  নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ, কুষ্টিয়া পৌর ছাত্রলীগ, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ সহ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মী বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ নেই।এই সময় মুজিব বর্ষকে উদ্যেশ্য করে ১০১ টি বৃক্ষ রোপন করা হয়।

১০১ টি বৃক্ষের মধ্যে ফলজ,বনজ, ঔষধি সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।এই কর্মসূচি সম্পর্কে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক বলেন, আমাদের দেশকে বাঁচাতে হলে বৃক্ষ রোপন এর কোন বিকল্প নেই। আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সারা বাংলাদেশে এই কর্মসূচি পালন করছি। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সকল মানুষের কাছে আহ্বান জানান সকলে একটি করে হলেও নিজেদের আঙিনায় বৃক্ষ রোপন করুন।

বার্তা প্রেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন