৫০ তম বাজেট কে স্বাগত জানিয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’।  আগামীকাল সংসদে ৫০ তম বাজেট ঘোষণা করা হয়।স্বপ্ন পূরণের, এগিয়ে যাওয়ার জনবান্ধব বাজেটের জন্য  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে  বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার আনন্দ র‍্যালি ও পরবর্তী সমাবেশ এর আয়োজন করে।এই আনন্দ মিছিল কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পুরো কুষ্টিয়া শহর প্রদক্ষিণ করে কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সংগ্রমী সভাপতি আতিকুর রহমান অনিক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেনজ, কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ এর সভাপতি আনিচুর রহমান, কুষ্টিয়া পৌর ছাত্রলীগ এর আহবায়ক হাসিব কোরাইশী আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ এর সভাপতি স্বপন। উক্ত আনন্দ মিছিল এবং সমাবেশে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন